Sunday, June 14, 2026

লকডাউনে প্রতিযোগিতায় টিকতে এয়ারটেল, জিও-র পথেই হাঁটল ভোডাফোন

Date:

Share post:

গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের জেরে জারি রয়েছে লকডাউন, যার জেরে এক প্রকার ঘরবন্দি হয়ে রয়েছে গোটা দেশের মানুষ।
এবার ভ‌োডাফোন গ্রাহকরাও পাবেন ২৫১ টাকার ‘ওয়ার্ক ফ্রম অফার’। এই প্যাকে গ্রাহকরা শুধুমাত্র ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। ভোদাফোনের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। জেনে নিন ভোডাফোন তাদের নতুন এই ডেটা ভাউচার প্যাকে কি সুবিধা দিচ্ছে।
এখানে ২৮ দিনের জন্য ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। আপাতত এই প্যাক চেন্নাই, বিহার, গুজরাত, হরিয়ানা, কেরল, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সার্কেলে মিলবে। এ রাজ্যে অবশ্য এখনই এই সুবিধা মিলবে না।
এরই পাশাপাশি, সম্প্রতি ভোডাফোন একটি ৯৮ টাকার অ্যাড-অন অফার নিয়ে এসেছে। এতে এমনিতে ৬ জিবি ইন্টারনেট পাওয়া যায়। কিন্তু লকডাউনের সময়ে ১২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। ২৮ দিন মেয়াদের এই প্ল্যানও শুধুই ডেটার সুবিধা মিলবে ।
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এয়ারটেল এবং জিও ওয়ার্ক ফ্রম হোম -এর যে অফার এনেছে, ভোডাফোনও সেই একই অফার দিচ্ছে । আসলে টেলিকম কোম্পানিগুলি ভারতের মাটিতে একে অপরকে একচুল জায়গাও ছাড়তে নারাজ।
এয়ারটেল তাদের ২৫১ টাকার ডেটা প্যাকে ৫০ জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে । এই ডেটা প্যাকেরও কোনও ভ্যালিডিটি নেই।
রিলায়েন্স জিও-র ২৫১ টাকার প্ল্যানে
এখন ৫০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে । আগে এখানে রোজ ২ জিবি ডেটা দেওয়া হত। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। এখানেও অন্য কোনও সুবিধা পাওয়া যাচ্ছে না।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...