Friday, April 3, 2026

কোয়ারান্টিনের পরেও কলকাতায় করোনা আক্রান্ত ঢাকা ফেরত দুই যাত্রী!

Date:

Share post:

ঢাকা থেকে ফিরে নিয়ম মেনে ছিলেন কোয়ারান্টিনে। তারপরেও করোনা আক্রান্ত হলেন ঢাকা ফেরত দুই যাত্রী। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মহানগরে ।কী ভাবে ওই দুই ব্যক্তি সংক্রমিত হলেন? কারাই বা ওঁদের সংস্পর্শে এসেছে, তার তালিকা তৈরির চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, বন্দে ভারত মিশনে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরেন ওই দুজন যাত্রী। তবে বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁরা নিয়ম মেনেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। তারপরে তাঁদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। কী ভাবে ওই দু’জন পুরুষ যাত্রী সংক্রমিত হলেন, তা নিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহাল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ১৮ মে প্রথম বিদেশ থেকে একটি বিমান আসে কলকাতায়। ওই উড়ানে ১৬৯ যাত্রী কলকাতায় এসেছিলেন ঢাকা থেকে। ওই ১৬৯-এর মধ্যেই অন্যতম ছিলেন ওই দু’জন যাত্রী। নিয়ম মেনে ওই সব যাত্রীকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সাধারণত সংক্রমিত হওয়ার ১৪ দিনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা যায়। তা যখন এ ক্ষেত্রে হয়নি, তখন ওই দুই যাত্রী বাংলাদেশ থেকে সংক্রমণ আনেননি বলে প্রাথমিক ভাবে নিশ্চিত স্বাস্থ্য দফতরের কর্তারা।
তবে কোথা থেকে সংক্রমণ হল, তা নিয়ে খুবই চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...