Wednesday, March 25, 2026

সরকারি বাস চললেও যাত্রী সংখ্যার তুলনায় একেবারেই নগণ্য, বলছে শহরের ছবি

Date:

Share post:

লকডাউন শিথিল হলেও গণ পরিবহনের স্বার্থে শহর কলকাতায় যেদিন থেকে সরকারি বাস নামে, স্বাস্থ্য বিধি রক্ষায় সেদিন থেকেই ছিল নানা রকম বিধি-নিষেধ। প্রশাসনের পক্ষ থেকে শুরুতেই বলে দেওয়া হয়েছিল, এই সমস্ত সরকারি বাস ২০ কুড়ি জন যাত্রী নিয়ে চালানো যাবে ।তার কারণ, কোভিড-১৯ নামক অতিমহামারির সময় সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন। ফলে সরকারি নির্দেশ মেনে ২০ জন যাত্রী নিয়েই সরকারি বাসগুলি শহর পথে নেমেছিল।

কিন্তু গত পয়লা জুন থেকে শহর কলকাতায় যে সমস্ত সরকারি বাস চলছে সেগুলিতে ২০ জন যাত্রীর বদলে, যতগুলি আসন থাকবে, তত সংখ্যক যাত্রী নেওয়া যাবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ফলে কিছুটা হলেও বাসের সংখ্যা নিয়ে যাত্রীদের যে সমস্যা হচ্ছিল তা কমবে বলে আশা করা যায়।

কিন্তু এর পাশাপাশি কতগুলি বিধিনিষেধ বারবার করে সবাইকে বলে দেওয়া হচ্ছে। সবাই যেন নিজে থেকে সতর্ক হোন। সামাজিক দূরত্ব বজায় রাখেন। এবং অবশ্যই যেন ব্যবহার করেন মাস্ক।

কিন্তু তার পরও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সরকারি বাস পরিষেবা থেকে আদৌ কি সন্তুষ্ট হচ্ছেন যাত্রীরা? যাঁরা অফিসে যাচ্ছেন বা নিজস্ব কাজে বের হচ্ছেন, তাঁরা শুধুমাত্র সরকারি বাস পরিষেবার কতটা উপকৃত হচ্ছেন? তার কারণ এখনও পর্যন্ত বেসরকারি বাস রাস্তায় নামেনি। আর যাত্রীদের তুলনায় সংখ্যা সরকারি বাসের সংখ্যা অনেক গুণ কম। এর ফলে সামঞ্জস্য হতে অনেকটাই সমস্যা হচ্ছে। তবে এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছে পরিবহন দফতর।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...