Saturday, April 4, 2026

রাহুল দুবে, এই ভারতীয়কে চিনে রাখুন

Date:

Share post:

রাহুল দুবে। ওয়াশিংটন ডি.সি নিবাসী ভারতীয় – মার্কিনী। ইনি একটি অসমসাহসিক কান্ড ঘটিয়ে ফেলেছেন। গত রাত্রে রাহুলদের আবাসনের কাছে বেশ কিছু নিরস্ত্র আন্দোলনকারীকে ঘিরে ফেলে মারমুখী পুলিশ। পুলিশের উদ্দেশ্য ছিল প্রথমে আন্দোলন কারীদের ঘিরে ফেলে এবং তারপর আবাসন চত্বরের বদ্ধ জায়গায় ঢুকিয়ে তাদের ওপর লাঠি অথবা গুলি চালানো। সেই মতন পুলিশ আন্দোলনকারীদের ঘেরাও করে, টিয়ার শেল ছুঁড়ে রাহুলদের আবাসন চত্বরে তাদের ঢুকিয়ে দিয়েছিল। এরপরই ঘটলো সেই কান্ডটা।

টিয়ার শেল বৃষ্টির মধ্যেই রাহুল তার বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকিয়ে নেন অবরুদ্ধ ৭০ জন আন্দোলনকারীকে। রাহুলের দেখাদেখি আবাসনের অন্যান্য বাসিন্দারাও সাহাস পেয়ে আশ্রয় দেন বাকি আন্দোলনকারীদের। এরপর টানা আট ঘন্টা পুলিশের হুমকি, দরজা ভাঙার চেষ্টা, আবাসন লক্ষ্য করে টিয়ার শেল ফায়ার উপেক্ষা করে রাহুলরা আন্দোলনকারীদের আগলে রাখেন। তাদের খাদ্য, পানীয়, ফার্স্ট এডের ব্যবস্থা করেন। সব মিলিয়ে প্রায় শ’খানেক আন্দোলনকারীকে আশ্রয় দিয়েছিলেন তারা। আট ঘন্টা পর পুলিশ সরে গেলে আন্দোলনকারীদের নিরাপদে আবাসনের বাইরে চলে যেতেও সাহায্য করেন রাহুলরা।

তারপর ঘটনা জানাজানি হতে স্বাভাবিক ভাবেই মিডিয়ার আগমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন তিনি চান তার ১৩ বছরের ছেলেও যেন বড় এই আন্দোলনকারীদের মতনই হয়। এমন মানুষদের প্রয়োজন রয়েছে তার দেশের।

কয়েক মাস আগের এনআরসি সিএএ বিরোধী আন্দোলনের সাথে কী মিল না ঘটনাটার? শাহিনবাগ চত্বরে পুলিশ বা বিজেপির গুন্ডাদের হামলার সম্ভাবনা রুখতে ঠিক এভাবেই তো আন্দোলনকারীদের আগলে রেখেছিলেন এদেশের বেশ কিছু মানুষ। রাত জেগে পাহারা দিয়েছিলেন। অভুক্ত আন্দোলনকারীদের খাবার দিয়েছিলেন।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...