Saturday, April 4, 2026

নিজের সংসদীয় এলাকায় ত্রাণ বিলি করতে পারবেন সাংসদরা, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নিজের নিজের সংসদীয় এলাকায় করোনা, লকডাউন, আনলক-এর সময় ত্রাণ সামগ্রী বিলি করতে পারবেন সাংসদরা। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট । বালুরঘাটের সংসদ ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মামলা করেছিলেন । সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। যদিও একটি শর্ত রেখেছে হাইকোর্ট। কোভিড -১৯ নির্দেশিকা মানলে তবেই ত্রাণ বিলি করা যাবে বলে জানানো হয়েছে ।
হাইকোর্টের এই নির্দেশে পাওয়ার পর কার্যত বাড়তি অক্সিজেন পেয়েছেন রাজ্য বিজেপি সাংসদরা। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাদের অভিযোগ করেছিলেন যে নিজের নিজের সংসদীয় এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে গেলে প্রশাসনের তরফ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে।
কলকাতা হাইকোর্টের এ দিনের নির্দেশে বিজেপি সাংসদরা নিজেদের এলাকায় পৌঁছাতে পারবেন।
ভিডিও কনফারেন্সে অতি জরুরি মামলার শুনানি হচ্ছে হাইকোর্টে। মঙ্গলবার
রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, কেন্দ্রের লকডাউন নির্দেশিকা মেনেই করোনা মোকাবিলার সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। কোভিড -১৯ এর সমস্ত নির্দেশিকা মেনে কোনও সাংসদ ত্রাণসামগ্রী বন্টন করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি করা যাবে না। ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...