Tuesday, May 5, 2026

এবার দক্ষিণ দিনাজপুরেও তৃণমূলের দায়িত্বে শুভেন্দু?

Date:

Share post:

সমস্যা জর্জরিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক হতে পারেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে ইঙ্গিত স্পষ্ট।

এখানকার লোকসভা ভোটে অর্পিতা ঘোষ হেরছেন। মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। পরে দল রাজ্যসভায় পাঠিয়েছে। সংগঠনের দায়িত্বে তিনি। কিন্তু দলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এক পুলিশ কর্তার বিশেষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জেলার কার্যত প্রতিটি ব্লকে অর্পিতাবিরোধীরা সক্রিয়। বিপ্লব মিত্র বিজেপিতে চলে গিয়েছেন। শঙ্কর চক্রবর্তী উপেক্ষিত। লোকসভায় হারার পরেও জেলায় দলের বহু নেতার শিক্ষা হয়নি।

এহেন অবস্থায় শীর্ষনেতৃত্ব ক্ষত মেরামতির কথা ভাবছেন। গ্রহণযোগ্য বর্ষীয়ান নেতা শঙ্করবাবুকে সভাপতি হিসেবে চাইছে গোটা জেলা। যোগ্য সম্মান পেলে দলে ফিরতে পারেন বিপ্লব মিত্র। শঙ্কর এবং বিপ্লব এক হলে অর্পিতাশিবির নগণ্য। তাঁরা দুজনেই দক্ষ সাংগঠনিক নেতা।

এর উপর দল পর্যবেক্ষক করতে চলেছে শুভেন্দু অধিকারীকে। একাধিক জেলায় ঝামেলা সামলে দিয়েছেন তিনি। সুফল মিলেছে। এবার দক্ষিণ দিনাজপুর পুনরুদ্ধারে শুভেন্দুকে দায়িত্ব দিতে চাইছেন শীর্ষনেতৃত্ব। শুভেন্দু রাজি থাকলে ঘোষণা হবে শিগগিরই। জেলার বহিরাগত অর্পিতাকে সাংগঠনিক দায়িত্বে রাখলে ক্ষোভ বাড়ছে বুঝে সভাপতি পদেও রদবদল হতে চলেছে, কার্যত নিশ্চিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গোটাটার খবর রাখছেন। সব রিপোর্ট তাঁর হাতে।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...