Monday, March 30, 2026

গতি বাড়াচ্ছে ‘নিসর্গ’, বিকেলের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা

Date:

Share post:

আরব সাগরের উপর শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। আরব সাগরের উপকূলে শুরু হয়েছে বৃষ্টিপাত। ইতিমধ্যেই বেশ খানিকটা গতি বাড়িয়েছে সাইক্লোন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার বিকেলে আছে পড়বে ‘নিসর্গ’। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই ঘূর্ণিঝড়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরব সাগর থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোচ্ছে ‘নিসর্গ’।
ইতিমধ্যেই গোয়া, সান্তাক্রুজ ও কোলাবায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এদিন বিকেলে মহারাষ্ট্রের রায়গরের কাছে হরিহরেশ্বর ও দমনের মাঝে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছে পড়ার সময় প্রতি ঘণ্টায় গতিবেগ থাকবে ১২৫ কিলোমিটার। উপকূলবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। অন্যদিকে গুজরাত উপকূল থেকে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। সঙ্গে রয়েছে কোস্ট গার্ড ও। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মুম্বই সহ একাধিক জেলায় সর্তকতা জারি করা হয়েছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...