Tuesday, June 23, 2026

কেরলেই ফের একই কায়দায় হাতি-খুনের দ্বিতীয় ঘটনা ! দেশজুড়ে ছিঃ ছিঃ

Date:

Share post:

“সাক্ষরতার হার প্রকৃত শিক্ষার প্রতিফলন ঘটায় না।” এবার দেশজুড়েই উঠলো এই আওয়াজ৷ নিশানা, কেরল৷

কেরলে ফের একই প্রক্রিয়ায় হাতি-খুনের ঘটনা সামনে এসেছে৷

বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে সন্তানসম্ভবা এক হস্তিনীর মৃত্যুর ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের একইভাবে এক হস্তিনীর মৃত্যু ঘিরে কাঠগড়ায় কেরল।

দ্বিতীয় যে ঘটনা বুধবার প্রকাশ্যে এসেছে, সেটি ঘটনা গত এপ্রিলে রাজ্যের কোল্লাম জেলার এক বনাঞ্চলে ঘটেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, এক্ষেত্রেও বিস্ফোরক কিছু মুখে ফেটে যাওয়াতে ওই হাতির চোয়ালে ভাঙা ছিল। এক বনকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, “জখম অবস্থায় হাতিটিকে পাঠানাপুরম জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। অত্যন্ত দুর্বল থাকার জন্য হাতিটিকে ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ওষুধ দিয়ে শুশ্রূষা করার চেষ্টা হয়েছিলো। কাজ হয়নি৷ বিধ্বস্ত অবস্থায় হাতিটি বেশ কয়েক কিলোমিটার হেঁটেছিলো৷ তারপরেই মৃত্যু হয়েছে তার।” কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন দু’টি ঘটনারই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন৷

এদিকে, সন্তান সম্ভবা হাতির মৃত্যু ঘিরে দেশব্যাপী সমালোচনার ঝড়। বাজিভর্তি আনারস খেয়ে ফেলেছিল ওই হাতি। তার পরেই মুখের মধ্যেই বিস্ফোরণ ঘটে সেই বাজির। ওই অবস্থায় চরম যন্ত্রণায় আত্তাপাদি নদীতে নামে সেই হাতি। সেখানেই মৃত্যু হয় তাঁর। ২৭ মে’র এই ঘটনা সম্প্রতি টুইটারে ভাইরাল করেন এক বনকর্তা। তারপর থেকেই ছিঃ ছিঃ রব গোটা ভারতে।

সেই কেরলেই ফের একই কায়দায় হাতি-খুনের ঘটনা সামনে এলো৷

ওদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নৃশংসভাবে হস্তিনীর খুনের ঘটনাকে কেন্দ্র করে৷ অজস্র মানুষ স্কেচ, ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন ৷ তাঁরা কেউ লিখেছেন,

“ঈশ্বরের নিজস্ব দেশ কেরল নয়”৷ কেউ লিখেছেন, ” মানুষকে বিশ্বাস করে ভুল করেছিলো মা হতে যাওয়া হস্তিনী”৷

এমনই কয়েকটি ছবি তুলে ধরা হলো৷

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...