Friday, April 3, 2026

কাবুলে বোমা বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম

Date:

Share post:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মসজিদের ভেতরে বোমা রাখা হয়। তা ফেটেই বিস্ফোরণ হয়েছে। ঘটনায় গুরতর জখম হয়েছেন ২ জন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় সন্ধে ৭ টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে বোমা বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। কাবুল বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন বিভাগের অধ্যাপকও ছিলেন তিনি।

আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন। সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো বর্বরতা এবং অমানবিকতা প্রকাশ করে। তবে এই হামলার দায় কোনও সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...