Sunday, June 14, 2026

২ সপ্তাহ কেটেছে, আমফান-ক্ষতি দেখতে এখনও আসেনি কেন্দ্রীয় দল

Date:

Share post:

আমফানের পর প্রায় ২ সপ্তাহ কেটেছে, ক্ষয়ক্ষতি দেখতে কেন্দ্রীয় সমীক্ষক দল এখনও রাজ্যে পা রাখেনি৷ কবে আসবে, এমন কোনও খবরও নেই। বিধ্বংসী সাইক্লোনে ক্ষয়ক্ষতির হিসেব তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। আমফানের ক্ষয়ক্ষতির রিপোর্টের সঙ্গেই ড্রোনে তোলা ছবি প্রামাণ্য তথ্য হিসেবে কেন্দ্রীয় সমীক্ষক দলকে দেবে রাজ্য । রাজ্যের অভিজ্ঞ অফিসারদের একটি বিশেষ দল সমীক্ষক দলের হাতে খতিয়ান তুলে দেবেন, যুক্তি ও তথ্য দিয়ে তাঁদের প্রশ্নের জবাব দেবেন। নেতৃত্ব থাকবেন মুখ্যসচিব রাজীব সিনহা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষয়ক্ষতি দেখে রাজ্যকে অগ্রিম এক হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই টাকা দিল্লি পাঠিয়ে দিলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণে কেন্দ্রীয় সমীক্ষক দল এখনও এসে পৌঁছায়নি। নবান্ন ঠিক করেছে, কেন্দ্রীয় সমীক্ষক দলকে দক্ষিণ ২৪পরগনা কাকদ্বীপ, গোসাবা, সাগর, পাথরপ্রতিমা-সহ সুন্দরবন এলাকাগুলি হেলিকপ্টার থেকে ঘুরিয়ে দেখানো হবে। সাগরের হেলিপ্যাড ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে ।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...