Sunday, June 14, 2026

গুজরাতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ৮

Date:

Share post:

গুজরাতের দহেজ এলাকায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন ৮ জন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। বুধবার চুল্লিতে বিস্ফোরণের জেরে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রত্যেকের অবস্থাই সংকটজনক।

বিশাখাপত্তনামের গ্যাস দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এরইমধ্যে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল দেশে। বুধবার সন্ধে নাগাদ হঠাৎই চুল্লিতে বিস্ফোরণ হয়। সেসময় কারখানায় উপস্থিত ছিলেন ২৩০ জন। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দহেজ মেরিন থানার পুলিশ অফিসার জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের। হাসপাতালে মারা গিয়েছেন আরও দু’জন।

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় এদিন আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। শ্রমিক সুরক্ষা নেই বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট অঞ্চল থেকে প্রায় ৫ হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে।

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...