Sunday, June 14, 2026

সুন্দরবন উন্নয়নমন্ত্রীর সঙ্গে আমফান বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক তৃণমূল জেলা সভাপতির

Date:

Share post:

করোনা আবহে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কার্যত বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে সুন্দরবন উপকূলবর্তী নামখানা-সাগর-বকখালি-ফ্রেজারগঞ্জ-কাকদ্বীপ-মৌসুনি দ্বীপ-বকখালি-গোসবা-ঝড়খালি-বাসন্তি অঞ্চল।

তাই পরিস্থিতি মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী কথা বললেন দলীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার সঙ্গে।

সুপার সাইক্লোন আমফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জেলা। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় প্রায় ৮ লক্ষ মানুষেকে সরিয়ে এনে অস্থায়ী আবাসনে রাখা ও খাওয়া দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

একইসঙ্গে শুভাশিস চক্রবর্তী সমালোচনা করেন বিজেপি-সহ বিরোধীদের। এই কঠিন পরিস্থিতির মধ্যে বিরোধীরা সহযোগিতা না করে স্যোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে বলে দাবি করেন দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল জেলা সভাপতি।

মূলত দলের নির্দেশেই বিরোধী রাজনৈতিক দলগুলির মিথ্যা অপ্রচারের জবাব দিতে ও রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ইতিবাচক-সক্রিয় ভূমিকার কথা জানানোর জন্য এই বৈঠক করেন শুভাশিস চক্রবর্তী।

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...