Sunday, June 14, 2026

ফের শোকের ছায়া সিনে মহলে, চলে গেলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়

Date:

Share post:

​প্রয়াত হলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯৩ বছর। তার বিখ্যাত ছবি গুলি হল ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলা-সহ । বর্ষীয়ান এই চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছবির জগতে।

ফিল্মমেকার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত নিজের ট্যুইটার হ্যান্ডেলে বাসু চট্টোপাধ্যায়ের প্রয়ানের খবর প্রকাশ করেন। বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যু সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন অশোক পণ্ডিত।

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে বাসু চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...