Wednesday, June 24, 2026

দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিল্লিতে, পারদ ছাড়ালো ৫২ ডিগ্রি!

Date:

Share post:

গরমে ফুটছে রাজধানী (Record temperature in Delhi)। দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি (Delhi)। হাওয়া অফিস (Weather Department) বলছে রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার খবরকে সরিয়ে ৫২.৩ ডিগ্রি তাপমাত্রায় শিরোনামে এসে গেল উত্তর ভারতের এই রাজ্য। গত কয়েকদিনে যেভাবে দেশের সার্বিক তাপমাত্রা বাড়ছে তাতে সত্যিই আবহাওয়ার ‘অগ্নিগর্ভ’ পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২.৩ ডিগ্রিতে যা কীনা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। দ্বিতীয় স্থানে মরুরাজ্য, রাজস্থানের তাপমাত্রা ৫১ ডিগ্রি!

উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ সর্বত্রই লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। রিপোর্ট অনুযায়ী, রাজস্থানের (Rajasthan) চুরু শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াসে। মরুদেশের প্রায় সব শহরেই তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৯-৫০ ডিগ্রির মধ্যে। হরিয়ানার (Haryana) সিরসা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৩ ডিগ্রি। মধ্যপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি। রাজস্থানে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২১। বিহারের ঔরঙ্গাবাদে ৪৭ পেরিয়েছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে এখনই এই অবস্থা থেকে কোনও নিস্তার নেই। আগামী কয়েকদিন পুড়তে হবে রাজধানীকে। বিকেলের দিকে ঝিরঝিরে বৃষ্টি হলেও বিশেষজ্ঞরা বলছেন খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে না বেরনোই শ্রেয়।


 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...