Friday, June 26, 2026

চোটের জবাব ভোটে: BJP-র বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠার বার্তা অভিষেকের

Date:

Share post:

যারা ভেবেছিল মেটিয়াবুরুজে বিভাজন করবে, সেই সিপিএম-বিজেপি-র পতাকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভোটে বিভাজনের চোটের জবাব ভোটে দিতে হবে। বুধবার, নিজের কেন্দ্রের মেটিয়াবুরুজের সভা থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, ওই মঞ্চ থেকে তাঁর সমর্থনে সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেকের কথায়, ২০১৯-এ মেটিয়াবুরুজ ছিল এক নম্বরে। বিজেপির বৈষম্যের রাজনীতির বাড়া ভাতে ছাই দিয়ে আবার মেটিয়াবুরুজ এক নম্বরেই থাকবে। গত দশ বছরে আমরা কী কাজ করেছি তা এখানকার মানুষ জানেন।বাম আমলের প্রসঙ্গে তুলে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ওই মানুষগুলোকে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বৈষম্যের নজরে দেখত। আজ তাদের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ভেবেছিল বৈষম্যের রাজনীতি করে অশান্তি করবে, সেটা সম্ভব হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, এই নির্বাচন যারা সিএএ-এনআরসি করে বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলার মানুষকে বিতাড়িত করতে চায় তাদের জবাব দেওয়া নির্বাচন। ৪ তারিখ বিজেপিকে উপড়ে ফেলব। এই বাংলায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। আমরা বুক দিয়ে আগলে রাখি বৈষম্যের রাজনীতি করি না।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে বারুইপুরে একই সভাস্থলে মহিলাদের ভিড়ে মোদিকে টেক্কা মমতার
এই অঞ্চলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, সাধ্যমতো চেষ্টা করেছি পরিষেবা পৌঁছে দেওয়ার। আমরা বৈচিত্রের মধ্যে ঐক্যের মধ্যে বিশ্বাস করি। আপনাদের বিপদে দুঃখে যখনই প্রয়োজন পড়েছে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে। আমাদের একজন কর্মী নাসির উদ্দিন মোল্লা ফ্ল্যাগ লাগাতে গিয়ে মারা গিয়েছে। আমরা একজন সক্রিয়কর্মীকে কামরা হারিয়েছি। চিন্তা করবেন না। তার পরিবারের সব দায় দায়িত্ব আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে তাঁর পরিবারের কোনও অসুবিধা হবে না।







Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...