Friday, June 26, 2026

সংযোজিত ওয়ার্ড নিয়ে উদ্বিগ্ন প্রশাসক অশোক, নোডাল অফিসারের দাবি

Date:

Share post:

শিলিগুড়ি পুরনিগমেরর অন্তর্গত ৪৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার অন্তর্গত।এই ওয়ার্ডগুলোই এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুরনিগমের। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসক অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার, অনিল বিশ্বাস ভবনে অশোক ভট্টাচার্য বলেন, “আমাদের এখানে দুটো জেলা নিয়ে কাজ করতে হয়।দার্জিলিং জেলার জন্য রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছেন। কিন্তু সংযোজিত ওয়ার্ডের জন্য কেউ দায়িত্ব নিচ্ছে না। কারণ ওটা জলপাইগুড়ি জেলার অন্তর্গত। আর এখন এই ওয়ার্ডে করোনা আক্রান্ত বাড়ছে।কারণ নিউজলপাইগুড়ি স্টেশন নেমে সবাই নিজের নিজের বাড়ি ঢুকে যাচ্ছে। কারও সঠিক টেস্ট করা হচ্ছে না। তাই এই ওয়ার্ডগুলোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হলে খুব ভালো হয়”।

শুক্রবারই এই ওয়ার্ডগুলোর বিদায়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হবে। এছাড়া ‘কোভিড ১৯ ফাইট’ নামক একটি কমিটি গঠন করা হয়েছে।
অশোক ভট্টাচার্যের বক্তব্যের বিরোধিতা করে প্রাক্তন বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে। সেখানে আমরা বিষয়টি জানানো হয়েছে। তাই এনিয়ে ভাবার কিছু নেই প্রশাসন ব্যবস্থা নেবে। বিজেপির দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ অগরওয়াল বলেন, রাজ্য সরকার করোনা সামাল দিতে ব্যর্থ। আর অশোক ভট্টাচার্য তো এখন রাজ্যের অধীনে। রাজ্য যা বলবে তাই করবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...