Monday, April 6, 2026

সপরিবারে হোম কোয়ারেন্টাইনে গেলেন তৃণমূল সাংসদ

Date:

Share post:

রাজ্যের করোনা পরিস্থিতি

ক্রমশই উদ্বেগজনক হচ্ছে৷ প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। এই গতিতে করোনাভাইরাস অগ্রসর হলে নিশ্চিতভাবেই দিনকয়েকের মধ্যেই গোটা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে৷
এরই মাঝে তৃণমূলের এক সাংসদ সপরিবারে হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন বলে জানা গিয়েছে৷ এর আগেই তৃণমূলের এক বিধায়ক এবং দমকল মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি৷

সূত্রের খবর, বাড়ির নিরাপত্তারক্ষীর করোনা পজিটিভ হওয়ার কারণে এবার হোম কোয়ারেন্টাইনে যেতে হলো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
সপরিবারেই তিনি হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন৷ তাঁর বাড়িতে যে নিরাপত্তারক্ষী কর্তব্যরত, তিনি মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকা, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে আসেন। বর্তমানে নিরাপত্তারক্ষীর লালা রস পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনা পজিটিভ। এরপর তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার বাড়ির অন্যান্যদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রথম দফায় অবশ্য সন্দেহ করা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। পরে সাংসদই সঠিক তথ্য দেন৷

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...