Sunday, June 28, 2026

ক্যাপ্টেনকে ফেরালেন প্রশান্ত কিশোর, কেন জানেন?

Date:

Share post:

আর ভার নিতে চান না- মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর। তাঁর কাঁধে এখন দুই বড় রাজ্যের দায়িত্ব- পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। ২০২১-এ দুই রাজ্যেই ভোট। তাই এখন সেদিকেই ফোকাস করতে চান প্রশান্ত কিশোর। বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনর্নির্বাচিত করা আর তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনকে ক্ষমতায় আনা- এই দুই লক্ষ্য তাঁর। সেই কারণেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রস্তাব আপাতত ফেরালে প্রশান্ত কিশোর। ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারের দায়িত্ব প্রশান্তকে দিতে চাইছিলেন ক্যাপ্টেন। সে বিষয়ে একপ্রস্থ আলোচনাও হয় দুজনের মধ্যে। কিন্তু প্রশান্ত কিশোর রাজি হননি।

তবে ক্যাপ্টেন হাল ছাড়তে রাজি নন। ২০১৭-র পর ২০২২, প্রশান্তকে চান তিনি। কারণ ২০১৭ -তে পঞ্জাবে ক্ষমতায় আসেন অমরিন্দর সিং। সেই জয়ের নেপথ্যে ছিলেন এই প্রশান্ত কিশোর। এবারও তাই ক্যাপ্টেন চাইছেন প্রশান্ত কিশোরই প্রচার পরিকল্পনার দায়িত্ব নিন। কিন্তু দুই রাজ্যের দায়িত্ব ছাড়াও মধ্যপ্রদেশের ২৪টি আসনের উপনির্বাচনেরও দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর। এই অবস্থায় তাঁর পক্ষে পঞ্জাবের দায়িত্ব নেওয়া কঠিন হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন প্রশান্ত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...