Wednesday, April 8, 2026

স্কুল খোলার এক সপ্তাহের মধ্যে একাদশের খাতা ও নম্বর জমা দেওয়ার নির্দেশ সংসদের

Date:

Share post:

স্কুল খোলার এক সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণীর খাতা ও নম্বর জমা দিতে হবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে জানিয়েছে, একাদশ শ্রেণির যে পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে তার খাতা নম্বর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জমা দিতে হবে।

এই কাজের জন্য ২০ জুন পর্যন্ত সময় দিয়েছিল সংসদ। তারপরই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ৩০ জুন পর্যন্ত ছুটি থাকবে। প্রধান শিক্ষক সংগঠনগুলি সংশ্লিষ্ট কাজের জন্য সময়সীমাও বাড়ানোর জন্য সংসদে আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই সংসদ এই সময়সীমা বাড়িয়েছে। তবে এক্ষেত্রে অনেকেরই বক্তব্য সাত দিনের মধ্যে খাতা জমা দেওয়া সম্ভব নাও হতে পারে। প্রসঙ্গে সংসদের এক কর্তা বলেন, এই খাতা ও নম্বর নেওয়া হচ্ছে সংসদের রেকর্ড রাখার জন্য।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...