Tuesday, March 24, 2026

হাতি হত্যাকাণ্ডে অপরাধীদের কঠোর শাস্তির দাবি টাটা ও কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

হাতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশে। ধিক্কার আর নিন্দায় ভরেছে সোশ্যাল মিডিয়া। অপরাধীদের খুঁজে বার করার আশ্বাস দিয়েছে কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিল্পপতি রতন টাটা। সঙ্গে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিও করেছেন। তিনি টুইটারে পোস্ট করে লিখেছেন, “আমি মর্মাহত, স্তম্ভিত। একটি অবোলা, গর্ভবতী হাতিকে কীভাবে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়াতে পারে মানুষ! কতটা নিষ্ঠুর হতে পারলে এই কাজ করা যায়।”

এমন নৃশংস ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে বলেছেন, “বাজি বা বিস্ফোরক খাইয়ে প্রাণী হত্যা ভারতীয় সংস্কৃতির মধ্যেই পড়ে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা হবে। দৃষ্টান্তমূলক শাস্তি পাবে অপরাধীরা।” তিনি আরও বলেন, ” হাতিটি বিস্ফোরক ঠাসা আনারস খেয়েছিল মল্লপুরমে, কিন্তু তার মৃত্যু হয় পালাক্কাড়ে। রক্তাক্ত শুঁড়, ক্ষতবিক্ষত মুখ নিয়ে হাতিটি কয়েকদিন ছুটে বেড়িয়েছিল। শেষে পালাক্কাড়ের একটি নদীতে নেমে ঠায় দাঁড়িয়েছিল।”

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...