Friday, June 26, 2026

কন্টেইনমেন্ট জোনের উপর বিশেষভাবে নজর দিচ্ছে কলকাতা পুরসভা, জানালেন ফিরহাদ

Date:

Share post:

দেশজুড়ে আনলক ফেজ ওয়ানের মধ্যেই কলকাতা পুরসভা কন্টেইনমেন্ট জোনের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে জানালেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে শহরে যদি কোনও জায়গায়। কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি পাওয়া যায়, সেই জায়গাগুলো সিল করে দেওয়া হচ্ছে। এবং সেটি কন্টেইনমেন্ট জোন হিসেবে বিবেচ্য হবে।

ফিরহাদ হাকিম আরও জানান, কলকাতার যদি কোনও বস্তি অঞ্চলে করোনার হদিশ পাওয়া যায় সেটিও কন্টেইনমেন্ট জোন হিসেবে বিবেচিত হবে। কারণ, বস্তি এলাকায় কমন বাথরুম ব্যবহার, কমন কল ব্যবহার করা হয়। সেখানে সংক্রমণের সম্ভাবনা বেশি।

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক জানান, যাদের পজিটিভ রিপোর্ট পাওয়া যাবে, তাঁদের পরিবারের লোকদেরও কোয়ারেন্টাইন হতে পারে। এই নিয়ম প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য। সবরকম স্বাস্থ্য বিধি মেনেই সাধারণ জীবনে ফিরে যেতে হবে মানুষকে, তাঁদের রুট-রুজির জন্য।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...