Sunday, April 12, 2026

রেশন নিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল বিজেপির

Date:

Share post:

রেশন নিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করল বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী পিটিশন দাখিল করেন। তিনি উল্লেখ করেছেন-

১. প্রতিটি রেশন দোকানের বাইরে রেশন গ্রাহকদের নামের তালিকা রাখতে হবে। যাতে সংশ্লিষ্ট গ্রাহকের সমস্যা না হয়।

২. স্বচ্ছ রেশন ব্যবস্থা চালু করতে হবে। যাতে বৃহৎ অংশের সাধারণ মানুষ উপকৃত হয়।

৩. দুর্নীতিগ্রস্ত রেশন ডিলার এবং যেসব আধিকারিকরা সংশ্লিষ্ট কাজে যুক্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এদিন হাইকোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে নজর দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পরবর্তী শুনানি ১১ জুনে রাজ্য সরকারকে জানাতে হবে কী ব্যবস্থা তারা নিয়েছে। পাশাপাশি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অভিযোগ করেছে, গোডাউন থেকে চাল নিচ্ছে না রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্ট জানায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই মন্তব্যের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে।

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...