Saturday, June 20, 2026

তেলিনিপাড়া যেতে লকেটদের বাধা পুলিশের

Date:

Share post:

তেলিনিপাড়ার ঘটনায় চুঁচুড়া মহিলা থানায় প্রায় দু’ঘণ্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ অর্জুন সিং-কে বসিয়ে রাখা হল বলে অভিযোগ। চুঁচুড়া থেকে তেলিনিপাড়ায় যাওয়ার পথে আটকানো হয় লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু এবং গৌতম চট্টোপাধ্যায়কে। জিটি রোডের তেঁতুলতলার কাছে কিছুক্ষণ অবস্থানে বসেন বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের ভুয়ো মামলায় ধরার অভিযোগে ভদ্রেস্বর থানার সামনে ৪ দিন ধরে হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা অবস্থানে বসেছিলেন। এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সায়ন্তন বসুর যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ১৪৪ ধারা উঠে গেলেও এলাকায় কোনো রকম রাজনৈতিক সভা করতে দেওয়ার অনুমতি নেই।

এদিকে, শুক্রবার, সাংসদ অর্জুন সিং পুলিশ কমিশনারের অফিসে ঢোকার সময় পুলিশ আটকালে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাধে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...