Monday, April 6, 2026

করোনায় কুপোকাত কুখ্যাত জঙ্গি দাউদ, সস্ত্রীক হাসপাতালে মুম্বই হামলার চক্রী

Date:

Share post:

করোনায় কুপোকাত কুখ‍্যাত মাফিয়া ডন। মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকর পাকিস্তানের করাচির এক মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। সে করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে পাক মিডিয়া। তবে দাউদ একা নয়, তার স্ত্রী, ব্যক্তিগত দেহরক্ষী এবং এক কর্মীরও রিপোর্ট পজিটিভ এসেছে বলে দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। খবরে প্রকাশ, মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকরকে ভর্তি করা হয়েছে করাচির মিলিটারি হাসপাতালে।

মুম্বই বিস্ফোরণ-সহ বহু জঙ্গি হামলার সঙ্গেই দাউদের নাম জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত ধরতে চেয়েছে দাউদকে। কিন্তু এখনও সাফল্য আসেনি। জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছে সে। তবে করোনা থেকে বাঁচতে পারল না অপরাধ জগতের কুখ্যাত বাদশা। স্ত্রী মেহেজবান ও দাউদ দুজনেই আপাতত হাসপাতালে। পাকিস্তানে এমনিতেই করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। সেই সংক্রমণ এবার পৌঁছে গেল দাউদের বাড়িতেও। সে দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৮৯,২৪৯ জন। মৃত্যু হয়েছে ১,৮৩৮ জনের।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...