Monday, June 22, 2026

বিপদ বাড়ছে ট্রাম্পের, সেনা নামানোর বিরোধিতায় ইস্তফা মার্কিন প্রতিরক্ষা সচিবের

Date:

Share post:

ঘরোয়া বিক্ষোভ দমন করতে সেনা নামানোর প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের পদে ইস্তফা দিলেন মার্ক টি এসপার৷ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চরম মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত ৷ ইস্তফা দিয়ে এসপার বলেছেন, “আমেরিকার শহরগুলিতে যে প্রতিবাদ-বিক্ষোভের ঢেউ বইছে, তা নিয়ন্ত্রণ করার জন্য এখনই কর্মরত সৈন্যদের নামানোর কোনও প্রয়োজনই ছিলোনা।”

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট তথা সেনাবাহিনীর প্রধান ডোনাল্ড ট্রাম্প সেনা নামানোর পক্ষে বলেছেন, “বিক্ষোভ দমনে সেনা নামানো দরকার এখনই”।

সেনাবাহিনী নামানো নিয়ে
মার্কিন প্রশাসন দ্বিধাবিভক্ত৷ প্রশাসনের একাধিক শীর্ষ কর্তার আশঙ্কা, এর পরে আমেরিকায় ফৌজি আইন জারি করার চেষ্টায় সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে।
পেন্টাগনে এক সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা সচিব বলেছেন, “দেশের অভ্যন্তরে আইনের শাসন বজায় রাখতে সেনাবাহিনীকে একমাত্র শেষ উপায় হিসাবে কাজে লাগানো উচিত৷ পরিস্থিতি যদি একেবারে হাতের বাইরে চলে যায়, তখনই। এখনও এমন পরিস্থিতি আসেনি৷ তার আগেই নামানো হয়েছে সেনা৷”
এসপারের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ডেকে এসপারকে ভর্ৎসনা করেন বলেও জানা গিয়েছে৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখনও এসপারের উপরে আস্থা আছে কি না জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের প্রেস সচিব কেলে ম্যাকন্যানি বলেছেন, “প্রেসিডেন্ট আস্থা হারিয়েছেন কি না তা ভবিষ্যতে জানা যাবে”৷ এদিকে, পেন্টাগনের সিনিয়র নেতারা চিন্তিত, কারন, সেনাবাহিনীর ৪০ শতাংশ কর্মী অ-শ্বেতাঙ্গ।

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...