Wednesday, June 3, 2026

দলীয় বিধায়কদের সঙ্গে আজ ভিডিও- বৈঠকে তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

দলীয় বিধায়কদের সঙ্গে আজ, শুক্রবার ফের ভিডিও-বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৫টায় এই ভিডিও কনফারেন্স হবে।

করোনা ও আমফান নিয়ে বিজেপি-সহ বিরোধীরা সমানে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ এই প্রচারের জবাবি-প্রচারে নামতেই বিধায়কদের সম্ভবত নির্দেশ দেবেন দলনেত্রী ৷ আজকের ভিডিও বৈঠকে মূলত করোনা এবং আমফান, নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। ভিন রাজ্য থেকে বহু শ্রমিক গত কয়েকদিনে রাজ্যে ফিরেছেন, এর ফলে জেলাগুলিতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সে ব্যাপারেও বিধায়কদের কিছু নির্দেশ দিতে পারেন৷ করোনা পরিস্থিতিতে রাজ্যে মিটিং মিছিল করা সম্ভব নয়। তাই কীভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে আজ৷ প্রসঙ্গত, গত ১০ মে দলীয় বিধায়কদের সঙ্গে ভিডিও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...