Tuesday, June 23, 2026

খুলছে তিরুপতি মন্দির, লাড্ডুর প্রসাদ আর চরণামৃত দেওয়া হবে

Date:

Share post:

৮ জুন থেকে খুলছে তিরুপতি মন্দির। তিরুপতি মন্দিরের ট্রাস্ট তিরুমালা তিরুপতি দেবস্থানমস অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে আবেদন করে মন্দির খোলার জন্য। ট্রাস্টের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বারেড্ডি বলেন, শুরুর দিন থেকে তিরুমালা গ্রিন জোনে ছিল। সাবধানতা অবলম্বন করতেই মন্দির বন্ধ রাখা হয়েছিল। ভগবান ভেঙ্কটেশ্বর আমাদের রক্ষা করবেন, সুস্থ রাখবেন বলে আমাদের বিশ্বাস। তিরুপতি মন্দিরে আয় প্রায় ২০০ কোটি কমে গিয়েছে বলে ট্রাস্ট সূত্রে খবর। গড়ে প্রতিদিন তিরুপতি মন্দিরের আয় ছিল ৩-৪ কোটি টাকা। লকডাউনে তা কমে ১ কোটি টাকা হয়েছে। ২০ মার্চ থেকে মন্দির বন্ধ রাখা হয়েছিল।

দর্শনার্থীদের প্রবেশে শর্ত প্রয়োগের আগে মন্দির চত্বরে গোল চক্কর কাটা শুরু হয়েছে দর্শনার্থীদের লাইনে দাঁড়াবার জন্য। নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী একদিনে প্রবেশ করতে পারবেন। মাস্ক সকলের জন্য বাধ্যতামূলক। লকডাউনের আগে প্রতিদিন তিরুপতিতে প্রবেশ করতে পারতেন ৮০হাজার থেকে ১লাখ দর্শনার্থী। সেই সংখ্যা এখন ২৫-৩৫ হাজার করা হবে। দিনের প্রতি পর্বের শেষে মন্দির স্যানিটাইজ করা হবে। আর মন্দির খোলার আগে মক ড্রিল করার জন্য মন্দিরের ২১ হাজার কর্মীকে কাজে লাগানো হবে। জানিয়ে দেওয়া হয়েছে, প্রসাদ হিসাবে তিরুপতির বিখ্যাত লাড্ডু ও চরণামৃত দেওয়া হবে। তবে তা সম্ভবত বাক্সে দেওয়া হবে।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...