Sunday, March 29, 2026

বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগিয়ে যা বললেন নগরপাল

Date:

Share post:

আজ, ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে ইডেন গার্ডেন্স সংলগ্ন কলকাতা পুলিশ আথলেটিক ক্লাবে কলকাতা পুলিশের তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সুপার সাইক্লোন আমফানের প্রকোপে শহরজুড়ে প্রচুর গাছ পড়ে গেছে। ভারসাম্য নষ্ট হয়েছে পরিবেশের। তাই আজ একটি বিশেষ দিন উপলক্ষে সকল ট্রাফিক গার্ড, কলকাতা পুলিশের সকল থানা এক হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা আজ কর্মসূচি নিয়ে জানিয়েছেন, যে সকল অঞ্চল গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল অঞ্চলের পুণরায় গাছ লাগানো কলকাতা পুলিশের কর্তব্য। আগামী এক বছর ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। প্রায় ৫০ হাজার গাছ লাগানোর প্রয়াস তাঁরা এক বছর ধরে করবেন, যাতে আমফানের ফলে যে সকল গাছের ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ করা সম্ভব হয়।

পাশাপাশি, প্রত্যেক নাগরিকের কাছে নিজের বাড়িতে গাছ লাগানোর অনুরোধ করে এদিন পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন যে গাছ লাগলে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা পরিবেশ দফতরের অনুমতি নিয়ে সেই গাছ পৌছে দেবেন মানুষের কাছে।

উল্লেখ্য, গো গ্রিন” প্রকল্পটি আগের বছর থেকেই চলছিল। এ বছর তার সঙ্গে যুক্ত হয়েছে ‘পোস্ট আমফান”, এমনটা জানিয়ে পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন যে গাছের কোনও ক্ষতিসাধন মানুষের দ্বারা হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...

মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের 

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরাইল (Iran Israel conflict) সংঘর্ষের মাঝেই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)।...

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস...

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...