Sunday, April 12, 2026

কেন কিছু মানুষ কখনও করোনায় আক্রান্ত হবেন না?

Date:

Share post:

বিশ্বজুড়ে বিদ‍্যুৎগতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও। তবে এই বিশ্ব মহামারিতেও কিছু মানুষ কখনও করোনায় আক্রান্ত হবেন না। সম্প্রতি এক নতুন গবেষণায় এমনই দাবি করা হয়েছে। গবেষণাটি গত মাসে সেল জার্নালে প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট সায়েন্স অ্যালার্ট।

এই গবেষণায় বলা হয়েছে, কিছু মানুষের শরীরে প্রতিরোধ ব্যবস্থা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাদের শরীরে এমন ধরনের ‘টি সেল’ রয়েছে, যার জন‍্য তারা কখনও কোভিডে আক্রান্ত হবেন না। সমীক্ষায় দেখা গিয়েছে, কিছু মানুষের শরীরে সহায়ক টি-সেল রয়েছে যা ভাইরাসকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। ওই গবেষণায় বলা হয়, বিভিন্ন ধারার ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার কারণে অনেক মানুষের শরীরে ভাইরাসবিরোধী টি- সেল তৈরি হয়। এই টি-সেল করোনা রুখে দিতে সক্ষম। সায়েন্স অ্যালার্ট বলছে, চিকিৎসাবিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় ‘ক্রস-রিয়‍্যাক্টিভিটি’। গবেষণায় মোট ৪০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০ জন করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছে। বাকি ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে। যারা আগে অন্য কোনো ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সেই ২০ জন আক্রান্ত হননি। বিজ্ঞানীরা আরও দাবি করছেন, যাদের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ ছিল, তাদের শরীরেও এমন কিছু টি-সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যতে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...