Saturday, June 13, 2026

রেস্তোরাঁয় খেতে গেলে যে নিয়ম আপনাকে মানতে হবে…

Date:

Share post:

রেস্তোরাঁয় খেতে গেলে আপনাকে মানতে হবে একগুচ্ছ নিয়ম।
‌ কন্টেইমেন্ট জোনের বাইরে রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সেই গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেখে নিন কী কী নিয়ম মানতে হবে
১.‌ দূরত্ব ছ’‌ফুট বা তার থেকে বেশি রাখতে হবে।
২.‌ ফেস কভার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
৩.‌ সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধুতে হবে। যখনই সুযোগ পাওয়া যাবে, তখনই।
৪.‌ হাঁচি, কাশির সময় টিস্যু, রুমাল, বা অন্য কিছু দিয়ে মুখ ঢাকতে হবে। হাঁচি বা কাশির পর সেটি যথাস্থানে ফেলতে হবে। কঠোর ভাবে মানতে হবে এই নিয়ম।
৫.‌ সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কোনও অসুস্থতা নজরে পড়লে জেলা স্বাস্থ্য দফতরের কাছে খবর দিতে হবে।
৬.‌ থুতু ফেলা যাবে না।
৭.‌ সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও আরও একটি নির্দেশ নামায় রেস্তোরাঁগুলিকে বেশ কয়েকটি নিয়ম মানতে বলা হয়েছে। শুধুমাত্র উপসর্গহীন কর্মীরাই কাজ করতে পারবেন। করোনা নিয়ে সতর্ক করতে পোস্টার, ভিডিও ইত্যাদি রেস্তোরাঁয় চালাতে হবে। এমনি নজরদারি চালানোর লোক রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে যথেষ্ট কর্মচারী নিয়োগ করতে হবে। পাশাপাশি রেস্তোরাঁয় আগের থেকে ৫০ শতাংশ কমিয়ে ফেলতে হবে আসন। মানে সর্বোচ্চ ৫০ শতাংশ আসন এবার থেকে থাকবে। মেনুকার্ড একবার ব্যবহারের পর নষ্ট করে দেওয়ার মতো করে তৈরি করতে হবে। সমস্ত শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখতে হবে। মাঝে মাঝে স্যানিটাইজ করতে হবে। এছাড়াও আরও অনেকগুলি পয়েন্টে নির্দেশনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এর পাশাপাশি কেন্দ্র বলেছে, যদি হঠাৎ কেউ রেস্তোরাঁয় অসুস্থ হয়ে পড়েন, তার জন্য একটি ‘‌সিক রুম’‌ রাখতে হবে। এর পাশপাশি একজন করোনা আক্রান্তের সন্ধান পেলেই পুরো রেস্তোরাঁ স্যানিটাইজ বাধ্যতামূলক। এই সমস্ত নিয়ম মেনে চললে তবেই রেস্তোরাঁয় বসে খাওয়া যেতে পারে। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে শুধু বৃষ্টিকে নয় গ্রাহক কেউ মেনে চলতে হবে নিয়মগুলি।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...