Wednesday, May 27, 2026

লকডাউনে বাড়িতে থেকেই কোটি টাকা আয় বিরাটের!

Date:

Share post:

লকডাউনে সমস্ত ক্রীড়াবিদরাই বিপাকে পড়েছেন আর্থিক ক্ষতির বিষয়ে। তবে এই সময়েও সবথেকে বেশি রোজগার করেছেন কোন ক্রীড়াবিদ। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সেরা দশ তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিরাট কোহলি।
বাড়িতে বসেই কোটিপতি হচ্ছেন বিরাট কোহালি। শুধু মাত্র ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তাঁর আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ টাকা!
সারা বিশ্বে লকডাউন চলাকালীন ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত বিশ্বের নামী ক্রীড়াবিদেরা ইনস্টাগ্রাম পোস্ট থেকে কত উপার্জন করেছেন, তার সমীক্ষা করে দশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। শীর্ষ স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আয় ভারতীয় মুদ্রায় ১৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছেন মেসি। তাঁর আয় প্রায় ১২ কোটি টাকা। তৃতীয় স্থানে আছেন ব্রাজিলীয় তারকা নেমার। তার আয় প্রায় ১১ কোটি টাকা ।

Related articles

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...