Tuesday, June 16, 2026

পারিশ্রমিক নিয়ে শ্রীলেখার সঙ্গে পরিচালকের বাক-বিতণ্ডা!

Date:

Share post:

পারিশ্রমিক নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর সঙ্গে বাক-বিতণ্ডা পরিচালক সৌকর্য ঘোষালের। এদিকে পরিচালক বলছেন জিএসটি বিল দেখিয়ে দিতে পারি।

বিষয়টি ঠিক কী?

নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘রেনবো জেলি’। আর এই ছবির জন্য পারিশ্রমিক ও নাম উল্লেখ নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে পরিচালকের বাক-বিতণ্ডা এবার প্রকাশ্যে।
সম্প্রতি, নেটফ্লিক্সে থাকা ‘রেনবো জেলি’র স্ক্রিনশট নিয়ে শ্রীলেখা মিত্র নিজের ফেসবুকে একটি লম্বা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ছবিতে ‘পরিপিসি’ চরিত্রটি অন্যতম গুরুত্বপূর্ণ। তবে তা সত্ত্বেও অ্যাপে তাঁর নাম উল্লেখ নেই।

অন্যদিকে ফেসবুকে সৌকর্য ঘোষাল জবাব দেন, ”নেটফ্লিক্সের লিস্টে তাঁর নাম না থাকার বিষয়টি সত্যি নয়। এটা অ্যাপের ফরম্যাটের কারণেই প্রথম তিনটি নাম দেখা যাচ্ছে। এর এটি অভিনেত্রীও জানেন।” নিজের পোস্টের সঙ্গে নেটফ্লিক্সের আরও একটি স্ক্রিনশট শেয়ার করেন পরিচালক। সেখানে প্রত্যেকের নামের সঙ্গে শ্রীলেখা মিত্রের নামও স্পষ্ট।

 

শ্রীলেখা মিত্রর আরও অভিযোগ, ”আমি রেনবো জেলির আগেও ওর সঙ্গে কাজ করেছি। ওই আগের ছবির পারিশ্রমিকেই রেনবো জেলিতে কাজ করবো কথা হয়েছিল। কিন্তু সেই টাকাটাও আমি যখন চেয়েছিলাম, ও আমায় বলেছিল কীসের টাকা? ছবির হিট হলে তবে টাকা দেব। টাকা যদিও বা দিয়েছিল তাও কম। কিন্তু নাম নেই। এমন অনেক জায়গায় শ্যুটিং আমি করিয়ে দিয়েছি, যেখানে ওকে টাকা দিতে হয়নি। আর কত বলবো?”
অন্যদিকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ” আমি একটাই কথা বলব ওনার বয়ান বদলে যাচ্ছে। উনি প্রথম অভিযোগ করেছিলেন ওঁর নাম নেই। তারপর আমি স্ক্রিনশট দিলাম, তাতে ওঁর নাম স্পষ্ট। তার উত্তর এখনও আমায় দেয়নি। আর উনি যে আদিত্য বিক্রমের কথা বলছেন, তাঁর যে ছবি জোনাকি, সেটা অ্যাপে ক্লিক করে দেখলে, প্রথম তিনজনের মধ্যে নায়কের নাম নেই। এখানে তো শ্রীলেখা দি নায়ক নন, তবে গুরুত্বপূর্ণ চরিত্র। নেটফ্লিক্সের অ্যাপের সিস্টেমটাই এমন যে তিনজনের নামই থাকে। যেমন দিল চাহতা হ্যায়, মাসান, অনেক ছবিরই গুরুত্বপূর্ণ অভিনেতাদের নাম প্রথম তিনজনের মধ্যে দেখা যায় না। আর এরপর উনি যে বলছেন যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয়নি। আমি তাই বলেছি, উনি যদি বলেন, আমি জিএসটি বিলও দেখিয়ে দিতে পারি। “

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...