Monday, March 23, 2026

দুই হাসপাতাল ভর্তি নেয়নি! বলিউড প্রযোজকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

দুই হাসপাতাল ফেরানোর পর বলিউডের প্রযোজক অনিল সুরির মৃত্যু হয়েছে ।
তার ভাই রাজীব সুরির এই অভিযোগ ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য । তিনি অভিযোগ করেছেন, বেড নেই এই অজুহাতে অনিল সুরিকে ভর্তি নেয়নি মুম্বইয়ের লীলাবতি ও হিন্দুজা হাসপাতাল।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে , গত ২ জুন থেকে জ্বর হয়েছিল অনিল সুরির। কিন্তু পরের দিনই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। হিন্দুজা ও লীলাবতি দুই হাসপাতালই বেড নেই জানিয়ে তাকে ভর্তি নিতে চায়নি। বুধবার রাতে তাকে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল সূত্রে বলা হয়েছিল , শারীরিক সমস্যার অবনতি হওয়ায় প্রযোজককে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে । সন্ধে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, ১৯৭৯ এ মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের ‘মঞ্জিল’ ছবির প্রযোজক ছিলেন অনিল সুরি। এছাড়াও ‘রাজ তিলক’, ‘কর্মযোগী’ সহ বহু ছবিরই প্রযোজক ছিলেন তিনি।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...