Saturday, June 20, 2026

পরিযায়ীদের নিয়ে বিস্ফোরক শতাব্দী : চাইলেই তো জামাই আদর সম্ভব নয়!

Date:

Share post:

এবার পরিযায়ীদের নিয়ে অনভিপ্রেত বক্তব্য পেশ করে বিতর্ক টেনে আনলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকজনের নানা অভিযোগ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্ক তৈরি করে ফেলেন শতাব্দী। বললেন, কেউ কেউ মাছ পেলে মাংস চাইছেন, মাংস পেলে ডিম চাইছেন। কিন্তু চাইলেই তো জামাই আদর সম্ভব নয়। এটা বুঝতে হবে, বাড়িতে একজন এলে যেভাবে যত্ন করা যায়, সেটা তো সম্ভব নয় যদি এক ডজন মানুষ চলে আসেন! পাল্টা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধী নেতারা। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, মানুষকে এরা জীবজন্তুর মতো ব্যবহার করছে। এরা কি জনপ্রতিনিধি? বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, এরা মানুষকে মানুষ বলে মনে করে না। যাদের কারণে পরিযায়ীদের এই দুরবস্থা, তারা এইসব জামাই আদরের মতো অপমানজনক কথা বলে বেড়াচ্ছে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, যারা সারদায় টাকা নিয়েছিল, তাদের মুখ থেকে এমন ভাষণ শুনতে পাওয়াটাই স্বাভাবিক।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...