Saturday, June 20, 2026

মাস্ক পরা নিয়ে ফের সুর পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

হাইড্রক্সিক্লোরোকুইনের পর এবার ফেসমাস্ক। ফের অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র। করোনা বিশ্ব মহামারির মধ্যে মাস্ক পরা নিয়ে আবারও সুর পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে, করোনার সংক্রমণ রুখতে সব মানুষকে পাবলিক প্লেসেও মাস্ক পরতে হবে। বিশেষত গণ পরিবহন, ঘন বসতিপূর্ণ অঞ্চল ও যেখানে সামাজিক দূরত্ব সঠিকভাবে মানার সুযোগ নেই, সেখানে মাস্ক মাস্ট। যদিও এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেই বলা হয়েছিল যে, অসুস্থ না হলে কারুর মাস্ক পরার দরকার নেই।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, নতুন তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে আক্রান্তের ড্রপলেট ছড়ানোয় বাধা তৈরি করতে পারে মাস্ক। ফলে বাইরে বেরলে সবার মাস্ক ব‍্যবহার জরুরি। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাস বিশেষজ্ঞ ডা. মারিয়া ভ্যান কেরখোভে জানান, করোনা রুখতে তিনটি স্তর যুক্ত কাপড়ের মাস্ক ব‍্যবহার করা যাবে। কারণ এটি ভাইরাস রুখতে বেশি কার্যকরী।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...