Friday, June 26, 2026

ইতালির পর এবার স্পেনকেও টপকে গেল ভারত, করোনা সংক্রমণে বিশ্বে পঞ্চম স্থানে

Date:

Share post:

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার নিরিখে গতকালই ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছিল ভারত। আর তারপর রাতারাতি একদিনের মধ্যে স্পেনকেও টপকে গেল। ফলে করোনা আক্রান্তের সংখ্যায় ভারতের স্থান এখন পঞ্চম। শনিবার রাত পর্যন্ত ভারতে ২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা একটাই। সংক্রমণ লাফিয়ে বাড়লেও করোনায় মৃত্যুর হার এখনও অনেকটাই কম এদেশে।

ভারতের মত বিপুল জনসংখ্যার দেশে সংক্রমণ ছড়াতে শুরু করলে যে ভয়ানক হয়ে উঠতে পারে সেই আশঙ্কা আগেই ছিল। লকডাউনের শর্ত শিথিল হওয়ার পর থেকে ক্রমশ তার প্রমাণ পাওয়া যাচ্ছে। করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালির পর এবার স্পেনকেও টপকে গেল ভারত। শনিবার রাত পর্যন্ত ভারতে ২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকার অনুযায়ী, স্পেনে কোভিড আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজারের কিছু বেশি। ভারত সেই সংখ্যাকে টপকে গিয়েছে। গোটা বিশ্বে যে দেশগুলি কোভিডে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে তার মধ্যে এখনও শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তার পর রয়েছে ব্রাজিল। সেখানে ৬ লক্ষ ১৪ হাজার মানুষ এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের পরে রয়েছে রাশিয়া। আর তার পরেই যথাক্রমে ব্রিটেন ও ভারত। বিশেষজ্ঞদের আশঙ্কা, জুনের মাঝামাঝি ভারতে এই বৃদ্ধির হার আরও অনেকটাই বেড়ে যাবে।

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...