Tuesday, June 23, 2026

বিগ বি-কে চিনতে পারছেন না ভক্তরা! কেন?

Date:

Share post:

বলিউড  শাহেনশাহ অমিতাভ বচ্চনকে চিনতে পারছেন না ভক্তরা ! এ কখনও সম্ভব নাকি!  কিন্তু বাস্তবে তো তাই দেখা যাচ্ছে।

এবার আসা যাক আসল কথায়,  সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানিয়েছেন  বিগ বি।  লকডাউনেরও মধ্যে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। পরিচালক সুজিত সরকারের বহুল চর্চিত ছবি ‘গুলাবো সিতাবো’ এবার ওয়েবে মুক্তি পেতে চলেছে। সূত্র থেকে জানা গেছে, আগামী ১২ জুন অ্যামাজন প্রাইমে ছবিটি দেখা যাবে। আর ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল ছবিতে অমিতাভ বচ্চনের মেকওভার ভিডিও। এই ভিডিও দেখে রীতিমতো অবাক তাঁর ভক্তরা। তাঁকে যে একেবরেই চেনাই যাচ্ছে না।


বর্তমানে সেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। ছবিতে অমিতাভকে দেখে যেন চেনায় যাচ্ছে না। কিছুদিন আগেই ছবির সেট থেকে নিজের একটি টাচআপের ছবি শেয়ার করেছিলেন অমিতাভ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার মেক ওভারের ভিডিও।

ছবিতে মির্জার ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। বচ্চনের প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই লুকের আসল রহস্যই তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। পরিচালক আগেই জানিয়েছিলেন  এই ছবি গল্প একদমই ভিন্ন।

 

এই ছবি বলিউডকে নয়া গল্প উপহার দেবে। ছবিটি মূলত বাড়ির ভাড়াটে ও মালিককে কেন্দ্র করে করা হয়েছে। ছবি নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলেই আসছে। ছবিতে পুরো অন্য লুকে নজর কেড়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বহুদিন আগে নয়া লুকে সকলকে চমকে দিয়েছিলেন অমিতাভ।সুজিত সরকারের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল আয়ুষ্মানের।ছবিতে অমিতাভের সঙ্গে বলি অভিনেতা আয়ুষ্মান খুরানাকেও দেখা যাবে।

সম্প্রতি করোনা মোকাবিলায় ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা দিয়েও বারেবারে শিরেনামে এসেছেন অমিতাভ। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে শ্যুটিং বন্ধ। অনেক ছবি নির্মাতারা তাই বেছে নিচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ।ডিজিটালে এই প্রথম মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি। অপেক্ষায় আছেন ভক্তরা।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...