Tuesday, June 23, 2026

সংক্রমণে ভারত যেদিন বিশ্বে পঞ্চম, সেদিনই বিহারে ভোট প্রচার করলেন অমিত শাহ

Date:

Share post:

ইতালির পর স্পেনকেও টপকে ভারত যেদিন করোনা সংক্রমণে বিশ্বে পঞ্চম স্থান দখল করলো, সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, “আগামী বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বিহারের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।”

শাহের এই মনোভাবের সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে৷ সাধারন নাগরিকদের কথা, “মানুষের জীবন নয়, মোদি-শাহ এখন ক্ষমতা দখলের কথা ভাবছে৷ আমজনতার জীবনের একপয়সাও দাম নেই এদের কাছে”৷

শনিবার রাত পর্যন্ত ভারতে ২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷
বিশেষজ্ঞদের আশঙ্কা, জুনের মাঝামাঝি ভারতে এই বৃদ্ধির হার আরও অনেকটাই বেড়ে যাবে। দেশের এই চরম সংকটকালেও এসব নিয়ে আদৌ চিন্তিত নন দেশের
স্বরাষ্ট্রমন্ত্রী৷ দেশের মানুষের জীবন নয়, অমিত শাহের পাখির চোখ যে এখন বিহারের কুর্সি, রবিবার সেটাই বোঝালেন তিনি৷

অক্টোবর-নভেম্বরে ভোট হতে পারে বিহারে। তাই করোনাকে পাশে সরিয়ে বিহারে রবিবার
অনলাইন জনসভা করে ভোটের দামামা বাজালেন অমিত শাহ। বিহারবাসীকে শাহ এদিন জানালেন, মসনদ দখল করতে চলেছে বিজেপি।

এদিন অমিত শাহের সভা সফল করতে দারুন প্রস্তুতি নেয় বিজেপি৷ ৭২ হাজার বুথে এই ভার্চুয়াল সমাবেশ শোনার ব্যবস্থা করা হয়েছিলো৷ অমিত শাহ বলেন, “বিহারে নির্বাচন এগিয়ে আসছে। আমি বিশ্বাস করি নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার বিহারে দুই তৃতীয়াংশ আসন পাবে।”

শাহ এদিন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিষয়টিকে ভোটপ্রচারের হাতিয়ার বানিয়ে বলেন, কেন্দ্র দায়িত্ব নিয়ে অন্তত ১ কোটি ২৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল, সোমবার, বাংলার জন্য অনলাইন সমাবেশ করতে চলেছেন শাহ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...