Friday, June 26, 2026

করোনা-আক্রান্ত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ গুরুতর হলেও আশঙ্কাজনক নয়

Date:

Share post:

প্রায় দু’সপ্তাহ যাবৎ বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে করোনা-আক্রান্ত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের চিকিৎসা চললেও শারীরিক পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না৷ বরং গত ২৪ ঘন্টায় অবস্থার কিছুটা অবনতিই হয়েছে৷

বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, করোনা সংক্রমিত হয়ে গত ২৩ মে হাসপাতালে ভর্তি করা হয়ে বিধায়ককে। প্রথম দিন থেকেই ভেন্টিলেটরে আছেন তিনি৷ হাই সুগার থাকার কারনে চিকিৎসায় যতখানি উন্নতি হওয়ার কথা, ততখানি হচ্ছে না৷ হাসপাতাল সূত্র জানাচ্ছে, মাঝে দু দিন শারীরিক অবস্থার একটু উন্নতি হলেও গত ২৪ ঘন্টায় ফের অবনতি হয়েছে৷ চিকিৎসকদের বক্তব্য, তমোনাশ ঘোষের অবস্থা কিছুটা গুরুতর হলেও আশঙ্কাজনক নয়৷ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে৷।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...