Friday, June 5, 2026

ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির শ্রীরামপুরে

Date:

Share post:

করোনা পরিস্থিতিতেই রক্তদান শিবিরের আয়োজন করল  শ্রীরামপুরের মাহেশের ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব লাল হলুদ পরম্পরা। রবিবার মাহেশের বিনোদ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও ইস্টবেঙ্গলের স্বপ্নের ছেলে সৈয়দ রহিম নবি।

ফ্যান্স ক্লাবের সম্পাদক মৃদুল দেবনাথ জানান, রক্তদান শিবিরের ১১০ জন রক্তদান করেছেন। তিনি বলেন, যে লাল হলুদ পরম্পরা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব সারাবছরই বৃক্ষরোপন, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু দানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার মতো কাজে যুক্ত থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী শর্মিষ্ঠা দাস সহ অঞ্চলের এলাকার ইস্টবেঙ্গল সমর্থকরা।

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...