Friday, June 26, 2026

আজ ইউরোর অভিযান শুরু ইংল্যান্ডের, প্রতিপক্ষ সার্বিয়া

Date:

Share post:

আজ ইউরো কাপের অভিযান শুরু করতে চলেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ সার্বিয়া। প্রতিবার বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপে খেতাব জয়ের আশা নিয়ে এসেও ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয় থ্রি লায়ন্সকে। তিন বছর আগে পাঁচ দশকের ট্রফির খরা কাটিয়ে প্রথমবার ইউরো জয়ের খুব কাছে এসেও ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হয় বুকায়ো সাকা, মার্কাস র‍্যাশফোর্ডদের। এবার কি পারবে গ্যারেথ সাউথগেটের ছেলেরা? ইংল্যান্ডের কোচ হিসেবে এটাই বড় ট্রফি জয়ের শেষ সুযোগ সাউথগেটের কাছে। জার্মানিতে পা দেওয়ার আগেই সাউথগেট জানিয়ে দিয়েছেন, এবার ইউরো জিততে না পারলে ইংল্যান্ডের দায়িত্ব ছাড়বেন।

রবিবার ইউরোয় অভিযান শুরু করছে ইংল্যান্ড। শুরুতেই কড়া চ্যালেঞ্জের সামনে সাউথগেটের দল। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। আলেকজান্ডার মিত্রোভিচ, দুসান ভ্লাহোভিচদের আক্রমণাত্মক ফুটবল থামানোর রণকৌশল তৈরিতে ব্যস্ত ব্রিটিশ কোচ। রক্ষণ নিয়েও চিন্তা রয়েছে ইংল্যান্ডের। চোট ও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কয়েকজন ফুটবলার। ডিফেন্ডার জন স্টোনস, হ্যারি মাগুয়েরের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল দু’দিন আগেই। দলে আরও কয়েকজনের চোট ও অসুস্থতা রয়েছে। তবে ব্রিটিশ মিডিয়ার খবর, স্টোনস সার্বিয়া ম্যাচের আগে ফিট হয়ে গিয়েছেন। প্রথম একাদশেই থাকতে পারেন। সার্বিয়ার আগ্রাসী ডিরেক্ট ফুটবল আটকাতে মাঝমাঠে জুড বেলিংহ্যাম, ডেক্লান রাইসের পাশে ট্রেন্ট আর্নল্ডকে খেলানোর পরিকল্পনা সাউথগেটের। লিভারপুলের ফুল ব্যাক আর্নল্ডকে মাঝমাঠে এনে সার্বিয়ার আক্রমণভাগে বলের জোগান আটকে দিতে চান ইংল্যান্ড কোচ। আপফ্রন্টে থাকছেন ইংল্যান্ডের সেরা গোলদাতা অধিনায়ক হ্যারি কেন। দুই উইংয়ে ফিল ফডেন ও বুকায়ো সাকা শুরু করতে পারেন।

এদিকে রবিবার অন্য একটি ম্যাচে ‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডসের মুখোমুখি পোল্যান্ড। চোটের কারণে খেলতে পারবেন না পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি। অন্য আর একটি ম্যাচে ডেনমার্কের সামনে স্লোভানিয়া।

আরও পড়ুন- ব্রাজিলে কোপার দল নিয়ে বিস্ফোরক রোনাল্ডিনহো, সোশ্যাল মিডিয়ায় দিলেন ক্ষোভ উগরে


Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...