Wednesday, June 24, 2026

ফ্রিজে গোমাংস রাখার শাস্তি! বকরি ঈদের আগেই ১১ বাড়িতে ‘বুলডোজ’ মধ্যপ্রদেশ পুলিশের

Date:

Share post:

বাড়ির ফ্রিজে গোমাংস রাখার অপরাধ! আর সেকারণেই সরকারি জমির উপর তৈরি ১১ বাড়ি ভেঙে গুঁড়িয়ে (Bulldoze) দেওয়ার অভিযোগ। সোমবারই দেশজুড়ে পালিত হবে বকরি ঈদ (Bakri Eid)। তার আগে ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লোকসভা নির্বাচন (Loksabha Election) মিটতেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে সরব বিরোধীরা।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, মধ্যপ্রদেশের মণ্ডলার ভানিওয়াহি এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের অভিযোগ, ওই এলাকায় বলি দেওয়ার জন্য নাকি অনেক গরু জড়ো করা হয়েছে। সেকারণেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১ বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে বাড়িগুলির পিছনের উঠোন থেকে গরুগুলিকে উদ্ধার করা হয়। কমপক্ষে ১৫০টি গরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিন মূলত গ্রামের ১১টি বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে গোমাংস উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া মাংস আদৌ গরুর কি না, তা নিশ্চিত করার জন্য পরীক্ষাও করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার জন্য ওই মাংসের নমুনা হায়দরাবাদে পাঠানো হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোট মিটতেই আবার ধর্মের রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি। সোমবার বকরি ঈদের কারণে গরু আনা হলেও মধ্যপ্রদেশের বিজেপি সরকারের পুলিশ গাজোয়ারি করে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করেছে।

 

শেষ পাওয়া খবরে, ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ১০ জনের সন্ধানে চলছে জোর তল্লাশি। অভিযুক্তদের মধ্যে দু’জনের আগে থেকেই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...