Friday, June 26, 2026

সোমবার খুলছে মন্দারমণি

Date:

Share post:

সোমবার ৮ জুন থেকেই খুলে যাচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। পাশাপাশি তাজপুরে ১৫ জুন থেকে এবং দিঘা–‌শঙ্করপুর এলাকায় ৩০ জুনের পর হোটেল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় হোটেল সংগঠকরা।

লকডাউনের কারণে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর মন্দারমণিতে পর্যটকদের জন্য খুলেছে হোটেল, লজ ও রিসর্ট। ওই দিন থেকেই অনলাইনে হোটেল বুকিং করা যাবে বলে জানিয়েছে স্থানীয় হোটেল মালিক সংগঠন। আর যদি ঘর খালি থাকে তাহলে ‘স্পট বুকিং’ও সম্ভব। এই বিষয়ে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের হোটেলে রাখার জন্য। করোনার কারণে লকডাউন। আর তাতেই থমকে পড়া শিল্পকে ফের চাঙ্গা করতে হোটেল, রেস্তোরাঁ, লজ, হোমস্টে খোলা যেতে পারে বলে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সরকারের নির্দেশ মেনেই হোটেল, লজ খোলার ব্যাপারে আগ্রহী মন্দারমণির ব্যবসায়ীরা। দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে হোটেল, লজকে নিয়মিত স্যানিটাইজ করা, দূরত্ব বজায় রেখে চলা, মাস্ক ব্যবহার করতে বলা ছাড়াও যাবতীয় সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হোটেল মালিক ও কর্মী এবং পর্যটকদের বলা হয়েছে।

শনিবার হোটেল মালিকরা নিজেদের মধ্যে ও প্রশাসনের সঙ্গে এই বিষয়ে একপ্রস্থ আলোচনা করেন। তারপর হোটেল খোলার কথা ঘোষণা করা হয়। এদিন মন্দারমণি কোস্টাল থানা, স্থানীয় কালিন্দী পঞ্চায়েত এবং রামনগর–‌২ ব্লক প্রশাসনের কাছে হোটেল খোলার জন্য পরিকাঠামোগত সহযোগিতা চেয়ে আবেদন জানান মন্দারমণি বিচ হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। প্রশাসনের তরফে সম্পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন রামনগর–‌২ ব্লকের বিডিও অর্ঘ ঘোষ। দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুজন দত্ত বলেন, ‘‌উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনেই হোটেল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।’‌ মন্দারমণিতে হোটেলে থাকার জন্য পর্যটকদের ওপর সরকারি বিধি নিষেধ লাগু করা হয়েছে। পর্যটকদের করোনা নিয়ন্ত্রণের জন্য সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। পর্যটকদের জ্বর–সর্দি থাকলে অবশ্য অগ্রিম বুকিং থাকলেও ঘর দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...