Friday, June 26, 2026

বন্ধ ঘরে সুরজিৎ কর পুরকায়স্থর প্রাক্তন স্ত্রী-শ্বাশুড়ির জোড়া মৃতদেহ! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

বন্ধ ঘরের মধ্যে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ-এর প্রাক্তন স্ত্রী ও শ্বাশুড়ির রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালো। সল্টলেকের BE ব্লকের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় জোড়া মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

সুরজিৎ কর পুরকায়স্থ-এর স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (৬০) ও তাঁর শ্বাশুড়ি পাপিয়া দে (৭৯) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি তাঁদের দু’জনকে বাড়ির বাইরেও দেখা যায়নি। ফোনেও কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে খবর। ঘরের দরজা জানলা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতাদের দেহ উদ্ধার করে। প্রথমে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই পারিবারিক কারণে প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর সল্টলেকে মা পাপিয়াদেবী-কে নিয়ে একাই থাকতেন সুরজিৎ কর পুরকায়স্থ-এর স্ত্রী শর্মিষ্ঠা কর পুরকায়স্থ।

ঠিক কীভাবে তাঁদের দু’জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। করোনার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
গোটা এলাকা স্যানিটাইজ করা হচ্ছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...