Monday, April 6, 2026

আইপিএল আয়োজন করার প্রস্তাব দিল সংযুক্ত আরব আমিরশাহি

Date:

Share post:

২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনার জেরে আটটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা গত মাসেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত টুর্নামেন্ট। দেশের বর্তমান পরিস্থিতি যে কোনওভাবেই তা আয়োজনের অনুকূল নয়, তাও স্পষ্ট করে দেওয়া হয়। ফলে চলতি বছর আইপিএলকে কার্যত বাতিলের খাতাতেই ফেলে রেখেছে ক্রিকেট মহলের একাংশ। তবু আশা ছাড়তে নারাজ অনেকেই। আর সেই অগণিত ক্রিকেটভক্তদের কথা মাথায় রেখেই সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড শনিবার জানিয়ে দিল, ভারতীয় বোর্ডকে তারা আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়েছে তাদের দেশে।
সে দেশের ক্রিকেট বোর্ডের সচিব মুবাশির উসমানি বলেছেন, ‘‘আগেও আইপিএল আয়োজন করেছে আমাদের ক্রিকেট বোর্ড। তাই ভারতীয় বোর্ডকে জানানো হয়, এ বছরের আইপিএল আয়োজনের জন্য আমরা প্রস্তুত।’’
আমিরশাহির প্রস্তাব বিসিসিআইয়ের কাছে গুরুত্ব পাচ্ছে কারণ, এর আগেও তারা সাফল্যের সঙ্গে আইপিএলের বেশ কিছু ম্যাচ আয়োজন করেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...