Monday, April 6, 2026

১৬ ঘণ্টা নিষ্প্রদীপ, ফল্ট খুঁজতে নাজেহাল সিইএসসি

Date:

Share post:

১৬ ঘণ্টা নিষ্প্রদীপ উল্টোডাঙা মোড়ের একটি আবাসন। রবিবার দুপুরে আবাসনের ট্রান্সফর্মার পুড়ে যায়। খবর যায় সিইএসইতে। দফায় দফায় কর্মীরা গিয়েও কোনও সুরাহা হয়নি। শেষে আবাসনের মহিলারা সিইএসসি অফিসে অভিযোগ করায় রাত এগারোটার সময় একটি সাময়িক বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। কিন্তু রাত তিনটে থেকে সমস্ত আবাসনই অন্ধকারে ডুবে যায়। সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ির পরেও সমস্যা খুঁজে বের করতে নাজেহাল কর্মীরা। প্রশ্ন করলেই উত্তর মিলছে “খুঁজছি”। এই খোঁজা শেষ করে কখন বিদ্যুৎসংযোগ হবে সে বিষয়ে আঁধারে আবাসিকরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেক বয়স্ক মানুষ। এর কিন্তু শেষ কোথায় বলতে পারছে না সিইএসসি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...