Saturday, June 13, 2026

হাসপাতালের বেড: কেজরির সিদ্ধান্ত খারিজ করলেন দিল্লির উপরাজ্যপাল

Date:

Share post:

হাসপাতালের বেড শুধুমাত্র দিল্লিবাসীর জন্যই সংরক্ষণের যে সিদ্ধান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, সোমবার তা খারিজ করে দিলেন উপরাজ্যপাল অনিল বৈজল। হাসপাতাল-বেড সংরক্ষণ নিয়ে এ বার সংঘাত বাড়ল কেজরিওয়াল আর বৈজলের। রবিবার সাংবাদিক বৈঠক কেজরি বলেছিলেন, সীমানা খুলে দেওয়া হলেও দিল্লির হাসপাতালের শয্যা শুধুমাত্র দিল্লিবাসীদের জন্যই সংরক্ষিত থাকবে। এ বিষয়ে গত সপ্তাহেই দিল্লিবাসীর মতামত জানতে চেয়েছিলেন কেজরি। ৯০ শতাংশের সমর্থন পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান কেজরি৷ কেজরিওয়ালের ওই সিদ্ধান্ত, সোমবারই বাতিল করে দিলেন বৈজল। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষগুলির উদ্দেশে এক নির্দেশ জারি করে উপ-রাজ্যপাল বলেছেন, জাতীয় রাজধানী অঞ্চলের অধিবাসী নন, এই কারণে যাতে কোনও করোনা রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে হবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...