Tuesday, March 31, 2026

অভিনব উদ্যোগ: বিষ্ণুপুর রেঞ্জে হাতির দল, স্যোশাল মিডিয়ায় সতর্কবার্তা

Date:

Share post:

হাতি-মানুষ সংঘাত এড়াতে অভিনব উদ্যোগ নিল বনদফতর। সোশ্যাল মিডিয়ায় হাতির গতিবিধি জানিয়ে পোস্ট করা হল, সঙ্গে দেওয়া হল হাতির গতিপথ জানতে ফোন নম্বর। বিষ্ণুপুরের বাসুদেবপুর ফরেস্ট রেঞ্জে বেরিয়েছে হাতির দল। গুড়ুরবাসা জঙ্গলে বাসুদেবপুর বিটে ১৮ থেকে কুড়িটি হাতির দল ঘোরাফেরা করছে। এর মধ্যে বেশ কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে। এই কারণে সবাইকে সতর্ক করেছে বনদফতর। একটি ফোন নম্বর দিয়ে জানানো হয়েছে, হাতির অবস্থান জানতে সেখানে ফোন করা যাবে। নম্বরটি হল:

8527406600

বিষ্ণুপুরের পাঞ্চেৎ বনবিভাগের আধিকারিকের তরফে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে এলাকাবাসীকে সতর্কতা করা হয়েছে।
কয়েকদিন আগেই কেরালায় নৃশংসভাবে খুন হয় একটি অন্তঃসত্ত্বা হাতিকে। খাবার সন্ধানে লোকালয়ে এসে পড়ায় হাতিটির মৃত্যু হয় বলে অনুমান। সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা হাতির আক্রমণে মানুষের মৃত্যু এড়াতে এই সর্তকতা বলে বনদফতর সূত্রে খবর।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...