Monday, April 6, 2026

সোনিয়া গান্ধীর অনুরোধে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া

Date:

Share post:

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর অনুরোধে রাজ্যসভায় প্রার্থী হতে রাজি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।

আসন্ন রাজ্যসভা নির্বাচনে কর্নাটক থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর অনুরোধেই তিনি রাজ্যসভা নির্বাচনে দাঁড়াতে সম্মত হয়েছেন। জানা গিয়েছে, আগামীকাল, মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেবেন। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন দেবগৌড়া। রাজ্যসভা নির্বাচনে দেবগৌড়া প্রতিদ্বন্দ্বিতা করার কথা সামনে এনেছেন তাঁর ছেলে এইচ ডি কুমারস্বামী। সোমবার সকালে টুইটারে তিনি লেখেন, ‘‘সোনিয়া গান্ধী এবং দলের জাতীয় স্তরের নেতাদের অনুরোধে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। আগামীকাল মনোনয়ন জমা দেবেন তিনি। সকলের অনুরোধে রাজি হওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।’’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...