Thursday, February 26, 2026

বিপক্ষ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া ক্যারিবিয়ান ক্রিকেটারের স্মৃতি আজও ভুলতে পারেননি লিটল মাস্টার

Date:

Share post:

ক্রিকেটে স্লেজিং এখন অতি নিয়মিত একটা ব্যাপার। যারা নিয়মিত ক্রিকেট দেখেন তারা জানেন স্লেজিং জিনিসটা কি। ব্যাট-বলের সাথে মাঝে মাঝে মুখের লড়াইয়েও মেতে উঠেন ক্রিকেটাররা।
ক্রিকেটে এখন স্ট্র্যাটেজি নিছক ব্যাটে-বলের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। বরং স্লেজিংয়ের মাধ্যমে বিপক্ষের মানসিকতায় চিড় ধরানোও হয়ে উঠেছে কৌশলের অবিচ্ছেদ্য অঙ্গ। এই বিষয়েই ব্যতিক্রমী এক ঘটনার স্মৃতিচারণ করলেন ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর ।
সালটাও ছিল ১৯৭১। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সিরিজে নেমেছেন ‘লিটল মাস্টার’। সেই সিরিজেই দায়িত্বজ্ঞানহীনের মতো শট নিলে পরামর্শ দিতেন বিপক্ষের এক ক্রিকেটার। গাওস্কর পেয়েছিলেন পরামর্শ । নিজের দলের ক্রিকেটারদের লুকিয়ে পরামর্শ দেওয়া সেই ক্যারিবিয়ান ক্রিকেটার ছিলেন রোহন কানহাই। তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজের ছেলের নাম ‘রোহন’ রেখেছেন বিশ্বের অন্যতম সেরা ওপেনার।
সেই ঘটনা স্মরণ করে গাওস্কর বলেছেন, “আমার অভিষেক সিরিজে কোনও খারাপ শট খেললে ওভার শেষে ক্রস করে স্লিপে যাওয়ার সময় রোহন কানহাই আমার কানে কানে ফিসফিস করে বলতেন, ‘মনঃসংযোগ করো! তুমি কি ১০০ করতে চাও না? সমস্যাটা কী তোমার?’ কোনও বিপক্ষ ক্রিকেটারের কাছ থেকে পরামর্শ পাওয়ার কথা আজকের সময়ে কেউ ভাবতেই পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন লিটল মাস্টার ।
গাওস্কর বলেন, ভাবতে পারেন বিপক্ষের এক ক্রিকেটার চাইছে আমি যেন সেঞ্চুরি করি। যা একেবারেই অবিশ্বাস্য!
যে ভাবে উনি গোপনে আমাকে অনুপ্রাণিত করেছিলেন তার জন্য বেশি শ্রদ্ধা করি রোহন কানহাইকে। মাঠের বাইরে উনি ছিলেন মানুষ হিসেবে সেরা দের একজন। সেই কারণেই ছেলের নাম রেখেছিলাম ওঁর নামে।” আসলে শ্রদ্ধায় স্মরণে আজও রোহন কানহাইয়াকে ভুলতে পারেন না বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার।

spot_img

Related articles

আম্বানিদের ‘ঘরেই’ প্রাক বিবাহ অনুষ্ঠান, অর্জুনের বিশেষ দিনে আবেগপ্রবণ শচীন

বসন্তের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের...

“এই সেই চিঠি… যা কখনওই পাঠাবেন না”: মোদির খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা তৃণমূলের

বঙ্গবাসীকে লেখা নরেন্দ্র মোদির (Naredra Modi) খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা দিল রাজ্যের শাসকদল। মোদির চিঠি পোস্টের একদিন...

বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

বলিউডের 'পঞ্চম' এবার বড়পর্দায়! ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র রাহুল দেব বর্মনের (RD Burman) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছে...

মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অহরহ ট্রোলের শিকার হন সেলেব্রিটি থেকে সাধারণরা। যাঁরা ট্রোল করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...